ফটো ক্যাপশন

সর্বাধুনিক ডিজিট্যাল ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দামলায় সোনালী ব্যাংক লিমিটেডের ১২১৮তম শাখা মঙ্গলবার উদ্বোধন করেন ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান। অন্যান্যের মধ্যে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক পরিচালক আফজাল হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এ কে এম সাজেদুর রহমান খান, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার মো. নূরুল ইসলাম, জেনারেল ম্যানেজার্স অফিস, ঢাকা-২-এর জেনারেল ম্যানেজার মো. আলী মর্তুজা, শ্রীনগর উপজেলা চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুনসহ সোনালী ব্যাংকের গ্রাহকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন

 

০০০

 

রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলের ডিএসই এনেক্স বিল্ডিংয়ে গতকাল শাহজালাল ইসলামী ব্যাংকের দ্বিতীয় ব্যাংকিং বুথের উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আলহাজ আক্কাচ উদ্দিন মোল্লা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম আখতার হোসেন ও ইমতিয়াজ ইউ আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন

 

০০০

 

সেবার দৃপ্ত অঙ্গীকার নিয়ে মঙ্গলবার দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ‘ব্যাংকিং বুথ’ নারায়ণগঞ্জের সানারপাড়ে উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে এই শাখার উদ্বোধন করেন আলহাজ মজিবুর রহমান, ডিরেক্টর, বিকেএমইএ নারায়ণগঞ্জ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার প্রধান ও আঞ্চলিক প্রধান মো. শহীদ হাসান মল্লিক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ছামি করিম, আলহাজ আবদুর রহিম মিয়া, প্রাক্তন মেম্বার ও সভাপতি, আনন্দলোক উচ্চ বিদ্যালয়; হাজি ইয়াসিন মিয়া, ডিরেক্টর, শামস ফিলিং স্টেশন

 

০০০

 

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল)-এর ২০১৮-১৯ অর্থবছরের ৩২তম বার্ষিক সাধারণ সভা আরপিজিসিএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. রুহুল আমীনের সভাপতিত্বে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় শেয়ারহোল্ডারবৃন্দ, কোম্পানি বোর্ডের পরিচালকমণ্ডলী ও আরপিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কামরুজ্জামান উপস্থিত ছিলেন

 

০০০

 

বাংলাদেশে নিযুক্ত ইরাকি দূতাবাসের চার্জেস ডি অ্যাফেয়ারস মোহানাদ আল দারজিকে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম এবং পরিচালক এস এম রেজাউল আলম