লেনদেন কমেছে পুঁজিবাজারে

ইত্তেফাক রিপোর্ট

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন না হলেও লেনদেন কমেছে ব্যাপক হারে। গতকাল বুধবার ডিএসইতে ৫৯৬ কোটি টাকার শেয়ার লেনদেন হলেও গতকাল বৃহস্পতিবার তা নেমে দাঁড়িয়েছে ৩০৪ কোটি টাকায়। অর্থাত্ এক দিনেই লেনদেন কমেছে প্রায় ২৯২ কোটি টাকা। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৪৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪০ পয়েন্ট এবং ডিএস ৩০ সূচক দশমিক ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭৫৯ পয়েন্টে। গতকাল ডিএসইতে ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৩টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির। ডিএসইতে লেনদেনের ভিত্তিতে প্রধান কেম্পানিগুলো হলো : জেএমআই সিরিঞ্জ, বীকন ফার্মা, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, স্টাইল ক্র্যাফট, ন্যাশনাল টিউবস, মুন্নু সিরামিকস, মুন্নু স্টাফলার, এসইএমএল এফবিএসএল বিএসসিসিএল ও সোনার বাংলা ইনসিওরেন্স। 

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—মিরাকেল ইন্ডাস্ট্রিজ, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, জেএমআই সিরিঞ্জ, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, মুন্নুু সিরামিকস, মুন্নু স্টাফলার, প্রিমিয়ার সিমেন্ট, নূরানী ডায়িং ও ড্রাগন সোয়েটার।  অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—মিথুন নিটিং, গ্রিন ডেল্টা, ইন্টা: লিজিং, শাইনপুকুর সিরামিকস, গোল্ডেন হারভেস্ট, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, ভ্যানগার্ড এএমএল বিডি মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, বিডি ফাইন্যান্স ও আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড।