শায়লার নেতৃত্বে ‘এ’ দল

স্পোর্টস রিপোর্টার

ভারতীয় নারী ‘এ’ দলের বিপক্ষে ঘরের মাঠে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ নারী ‘এ’ দল। ৪ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই সিরিজের জন্য গতকাল দুই ফরম্যাটেই শায়লা শারমিনকে অধিনায়ক করে দল ঘোষণা করা হয়েছে।

প্রথম ওয়ানডের পর রুমানা ও নিগার সুলতানার জায়গায় দলে আসবেন মুমতা হেনা হাসনাত ও ফারিহা ইসলাম তৃষ্ণা। রুমানা ও নিগার নারীদের বিগ ব্যাশ খেলতে যাবেন।

ওয়ানডে দল:

শায়লা শারমিন (অধিনায়ক), নুজহাত টুম্পা, সানজিদা ইসলাম, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, মুর্শিদা খাতুন, রুমানা আহমেদ, নিগার সুলতানা জ্যোতি, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, খাদিজা-তুল-কুবরা, সুরাইয়া আজমিম, পুজা চক্রবর্তী, শোভানা মুশতারি, ফারজানা হক পিংকি।

টি-টিয়োন্টি দল:

শায়লা শারমিন (অধিনায়ক), নুজহাত টুম্পা, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, রিতু মনি, মুর্শিদা খাতুন, মুমতা হেনা হাসনাত, ফারিয়া ইসলাম তৃষ্ণা, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, খাদিজা-তুল-কুবরা, সুরাইয়া আজমিম, পুজা চক্রবর্তী, শোভানা মুশতারি, ফারজানা হক পিংকি।