স্পোর্টস রিপোর্টার
দেশের সর্বোচ্চ পর্যায়ের ফুটবল বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের দলবদল সময়সীমা গতকাল থেকে শুরু হয়েছে। প্রিমিয়ার লিগের ১৩টি দল খেলোয়াড় দলবদল করাতে পারবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। তবে কাল প্রথম দিনে কোনো খেলোয়াড় নেয়নি দলগুলো।
ক্যাসিনো-কান্ডে টালমাটাল দুই দল আরামবাগ ক্রীড়া চক্র ও মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ আপতত সিলগালা অবস্থায় আছে। একেবারে সিলগালা না হলেও এ বিপর্যয় নাড়িয়ে দিয়েছে ঐতিহ্যবাহী দল মোহামেডানের ভিতও। এ অবস্থার মধ্যেই শুরু হলো দলবদলের মৌসুম।