জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা : জগন্নাথপুরে অসাম্প্রদায়িক বাংলাদেশ ও জঙ্গিবাদ নিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার পরিষদ সম্মেলন কক্ষে শতাধিক মাদ্রাসা শিক্ষক, মসজিদের ইমাম, মন্দিরের সেবায়েতসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে দিনব্যাপী কর্মশালায় ইউএনও মাহফুজুল আলম মাসুম, অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন, অধ্যক্ষ সৈয়দ রেজওয়ান আহমদ, প্রকৌশলী স্বতীশ গোস্বামী সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জঙ্গিবাদ নিরোধে জনসচেতনতামূলক গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন। পরে আলোচনা সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তারের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর রাজিব কুমার দাশ, যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাংবাদিক শংকর রায়, মো. আব্দুল হাই প্রমুখ।