গফরগাঁওয়ে ছয় মাদক ব্যবসায়ী কারাগারে

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

গফরগাঁওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে ময়মনসিংহের জেলা কারাগারে প্রেরণ করা হয়। গ্রেফতার হলো—রানা মিয়া, সজিব মিয়া, মামুন মিয়া ও খায়েশ ও  জুয়েল মিয়া ।

গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে ও রাতে শিলাসী এলাকায় ও চরমছলন্দ গ্রামে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। এ সময় এদের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় থানায় দুইটি মামলা হয়েছে।