নেত্রকোনা প্রতিনিধি জানান, নেত্রকোনার গোয়েন্দা (ডিবি) পুলিশ সোমবার রাতে আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের ধর্মরায় এলাকায় অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃতরা হচ্ছে, জেলার মদন উপজেলার বাড়ি ভাদেরা গ্রামের মো. আশরাফুল ইসলাম ও একই গ্রামের আকিব মিয়া এবং আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের ধর্মরায় গ্রামের পিয়াস মিয়া। নেত্রকোনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্নূর এ আলম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয় আদালত।