ওসমানীনগরে নৌকা মার্কার সমর্থনে দলীয় সভায় বক্তব্য শেষ করেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন আওয়ামী লীগ নেতা ইছবরউল্যা (৬৫)। তিনি ওসমানীনগর উপজেলার উমরপুর ইউপির মাটিহানি গ্রামের মৃত কুরপানউল্যার ছেলে এবং একই ইউনিয়নের ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। জানা গেছে, গত শনিবার রাতে উপজেলার উমরপুর ইউপির মাটিহানি গ্রামেরর যুবলীগ নেতা এমদাদ খানের বাড়িতে ওয়ার্ড আওয়ামী লীগের সভায় যোগ দিয়ে বক্তব্য রাখেন ইছবরউল্যা। বক্তব্য শেষে সভা চলাকালীন সময়ে ইছবরউল্যা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। সাথে সাথে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিত্সকরা জানিয়েছেন, হার্টএ্যাটাকে তার মৃত্যু হয়েছে।