চট্টগ্রামে ১৬০টি চোরাই মোবাইল সেটসহ চার জন গ্রেফতার

চট্টগ্রাম অফিস

নগরীর কোতোয়ালি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মডেলের ১৬০টি মোবাইল ফোনসেটসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মো. মানিক (৫৪), খলিলুর রহমান (৩১), সাহেদুল ইসলাম (২৪) ও সোহেল রানা (৩০)। গত সোমবার রাতে নগরীর রিয়াজউদ্দিন বাজার থেকে এসব চোরাই  মোবাইল সেট উদ্ধার করা হয়। কোতোয়ালি থানা পুলিশ সূত্র জানায়, কোতোয়ালির লাভ লেইন মোড় এলাকা থেকে ছিনতাইকারী মো. নজরুল ইসলামকে গত রবিবার গ্রেফতার করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে চোরাই মোবাইলসহ ঐ চার জনকে গ্রেফতার করা হয়।