বিশ্বনাথে ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার!

বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা

সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শিপন আলী (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার দৌলতপুর ইউনিয়নের দুর্যাকাঁপন গ্রামের ফজর আলীর ছেলে। সোমবার দিবাগত রাতে উপজেলা সদরের টিএনটি রোডের একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম মূসা বলেন, ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে লাশ প্রেরণ করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।