জৈন্তাপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা

সিলেটের জৈন্তাপুর উপজেলায় মাদক কারবারি জাহাঙ্গীর আলম (৩৮) কে আটক করেছে পুলিশ। গত সোমবার দিনগত রাতে উপজেলার ৪ নম্বর বাংলাবাজার এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি জাহাঙ্গীরকে ১০০ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। সে উপজেলার নিজপাট যশপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে মো. জাহাঙ্গীর আলম।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বনিক বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত জাহাঙ্গীর উপজেলার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি আরো বলেন, মাদক আইনে মামলা দায়েরপূর্বক তাকে আদালতে প্রেরণ করা হবে।