পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা
পাঁচবিবি উপজেলার উচনা গ্রামে সোমবার রাতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো—রুবেলের মেয়ে মরিয়ম (৪) ও তার ছোটো ভাই মোখলেছারের মেয়ে মনিরা (৫)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, তারা দুই জন খেলাধুলার জন্য বাড়ির বাইরে যায়। সন্ধ্যায় বাড়ি না ফিরলে তাদের খুঁজতে থাকে বাড়ির লোকজন। রাত ১০টার দিকে বাড়ির অদূরে একটি ডোবা থেকে শিশু দুটির লাশ উদ্ধার করা হয়। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।