দোহারে মা সমাবেশ

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) : ঢাকার দোহারে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার নয়াবাড়ী ইউনিয়নের বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এ সমাবেশ হয়। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শামীম আহমেদ হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আলহাজ রমিজউদ্দিন আহমেদ  —ইত্তেফাক