‘বয়সের সমতার পথে যাত্রা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে খ্রিষ্টীয় প্রবীণ মিলন কেন্দ্রের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকালে আনন্দপুর মহল্লার ধ্যান সম্মেলন কেন্দ্রের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খ্রিষ্টীয় প্রবীণ মিলন কেন্দ্রের সভাপতি অমল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাভার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আয়নাল হক গেদু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআইসিটির অধ্যক্ষ রেভারেন্ড মাইকেল কমল অধিকারী, খ্রিষ্টীয় প্রবীণ মিলন কেন্দ্রের সাধারণ সম্পাদক রেভারেন্ড মৃণাল হালদার, দ্যা সালভেশন আর্মির ট্রেনিং প্রিন্সিপাল জেফরি রোনাল্ড চ্যাপ, অর্পণ সরকার, রানা বণিক প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে প্রার্থনা করেন রেভারেন্ড জন জুরান বাড়ই।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন চিবিয়া তজু। সভা শেষে প্রবীণদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।