কাশ্মীরে দু’মাসে ১৪৪ শিশুকে আটক

অবরুদ্ধ কাশ্মীরে কার্যত ‘বন্দি’ শৈশব। গত দু’মাসে ১৪৪ শিশুকে আটক করা হয়েছে সেখানে। ৯ থেকে ১১ বছর বয়সী ওই শিশুদের রাখা হয়েছে বিভিন্ন হোমে। সুপ্রিম কোর্ট নিযুক্ত বিশেষ কমিটিকে এমনটাই জানিয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসন। তবে এদের কাউকেই বেআইনিভাবে আটক করা হয়নি বলে দাবি সরকারের। রাজ্য প্রশাসনের যুক্তি- পাথর ছোড়া, দাঙ্গা-হাঙ্গামা বাঁধানো এবং সরকারি ও বেসরাকরি সম্পত্তি নষ্টে যুক্ত থাকায় আটক করা হয়েছে ওই শিশুদের। কিন্তু এটাই চূড়ান্ত রিপোর্ট নয়। কী অভিযোগে এবং কতজন শিশুকে আটক করা হয়েছে জম্মু-কাশ্মীর পুলিশের এডিজির কাছে সেই সম্পর্কে বিস্তারিত রিপোর্ট চেয়েছে সুপ্রিম কোর্ট নিযুক্ত ওই কমিটি। গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ করে কেন্দ্রীয় সরকার। জম্মু-কাশ্মীর এবং লাদাখ দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করে। সেই থেকে উপত্যকার সঙ্গে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন গোটা ভারতের। জারি কড়া নিয়ন্ত্রণ। -আনন্দবাজার পত্রিকা