সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জনকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় উদ্ধার করা হয়েছে একটি দেশীয় তৈরি ওয়ানশুটার গান, এক রাউন্ড গুলি ও ৭০ পিস ইয়াবাসহ বেশ কিছু মাদকদ্রব্য। আটককৃতদের বিরুদ্ধে ১০ মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ২৪ জন,কলারোয়া থানা থেকে ১২ জন, তালা থানা থেকে ৭ জন, কালিগঞ্জ থানা থেকে ৭ জন, শ্যামনগর থানা থেকে ১১ জন,আশাশুনি থানা থেকে ৮ জন, দেবহাটা থানা থেকে ৩ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
ইত্তেফাক/জেডএইচ