মোহাম্মদ আরজু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতার কবি শামসুর রাহমানকে স্মরণ করা হয়েছে। প্রতিবছরের মতো এবারো গত ৩০ আগস্ট দেশের অন্যতম গতিশীল ও সক্রিয় আবৃত্তি প্রতিষ্ঠান তিতাস আবৃত্তি সংগঠন কথা-কবিতা ও শ্রদ্ধায় এ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেন। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়েজিত এ অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিল একক, বৃন্দ আবৃত্তি, আলোচনা ও কবি শামসুর রাহমান সম্মাননা প্রদান। এ সময় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে ও তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক বাছির দুলালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরেণ্য কবি ও সাহিত্য একাডেমির সভাপতি জয়দুল হোসেন, লেখক ও রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সভাপতি অধ্যাপক মানবর্দ্ধন পাল, বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম-আহ্বায়ক এ টি এম ফয়েজুল কবীর, নারী সংগঠক নেলী আক্তার ও শামীমা সিকদার দীনা। স্বাগত বক্তব্য রাখেন তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মো. মনির হোসেন। অনুষ্ঠানে কবি শামসুর রাহমান সম্মাননা প্রদান করা হয় প্রগতিশীল সংস্কৃতি চর্চা ও নারী অধিকার প্রতিষ্ঠায় অনন্য অবদান রাখায় নন্দিতা গুহকে। এ সময় তার জীবনী পাঠ ও ফুলের তোড়া প্রদান করেন তিতাস আবৃত্তি সংগঠনের সমন্বয়ক রোকেয়া দস্তগীর। উপহার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পী এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি প্রফেসর ফাহিমা খাতুন। অনুষ্ঠানে একক আবৃত্তি করেন আতিকুল ইসলাম সুজন, নুরীন আফরোজ, মুনিয়া মাহীন, এরফানুল হক সুজন, তাসফিয়া ইসলাম প্রমি, সালওয়া তাহসীন অধরা, রেজাই রাব্বী হাদিন, সামিয়া তাহসীন অথৈ। দলীয় আবৃত্তি পরিবেশন করেন আবরনি আবৃত্তি চর্চা কেন্দ্র, প্রবর্তক আবৃত্তি সংসদ ও তিতাস আবৃত্তি সংগঠনের শিল্পীরা।