বিশ্বের এক নম্বর ল্যাপটপ এবং ডেক্সটপ কম্পিউটার উত্পাদনকারী ব্র্যান্ড এইচপি তার গ্রাহকদের ক্রয়ের সময় অতিরিক্ত উপহার দেওয়ার জন্য সর্বদা গর্বিত। এবার এইচপি তার গ্রাহকদের জন্য এইচপি ল্যাপটপের প্রতিটি ক্রয়ের জন্য একটি আকর্ষণীয় অফার চালু করেছে। এই অফারের আওতায় রাফেল ড্রয়ের মাধ্যমে ক্রেতারা পাবে হেলিকপ্টারে চড়ার সুযোগ। এছাড়াও অফারটিতে প্রতিটি Celeron বা PQC নোটবুক কেনার জন্য একটি পোলো টি-শার্ট, প্রতিটি এইচপি নোটবুক কোর i3 & i5 ক্রয়ের জন্য ৫০০ টাকার শপিং ভাউচার এবং প্রতিটি এইচপি Spectre, Envy বা গেমিং নোটবুক কোর i7 ক্রয়ের এর জন্য ১০০০ টাকার শপিং ভাউচার অন্তর্ভুক্ত রয়েছে।
পহেলা অক্টোবর থেকে শুরু হওয়া অফারটি চলবে ১৫ অক্টোবর বা স্টক শেষ হওয়া পর্যন্ত যা সারাদেশে একসঙ্গে চলবে। গ্রাহকরা তাত্ক্ষণিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট এবং বগুড়ার রিডিম্পশন কেন্দ্রগুলো থেকে উপহার সংগ্রহ করতে পারবেন।