ফটো ক্যাপশন

ওয়ান ব্যাংক লিমিটেড ও ফেয়ার ইলেকট্রনিকস লিমিটেডের মধ্যে গত মঙ্গলবার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওয়ান ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. কামরুজ্জামান এবং ফেয়ার ইলেকট্রনিকসের হেড অব ট্রেজারি ও ক্রেডিট ম্যানেজমেন্ট মো. জাহিদুল কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি অনুসারে, ওয়ান ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকগণ স্মার্ট ইএমআইয়ের মাধ্যমে শূন্য শতাংশ ইন্টারেস্টে সর্বোচ্চ ১২ মাসের কিস্তিতে স্যামসাং স্মার্ট প্লাজা থেকে পণ্য ক্রয় করতে পারবেন

০০০

ইস্টার্ন ব্যাংক লিমিটেড চীনে তাদের কার্যক্রম শুরু করেছে। সম্প্রতি গুয়াংঝুতে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ইবিএল প্রতিনিধি অফিসের উদ্বোধন করেন চীনে বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর এ এইচ এম জাহাঙ্গীর, ইবিএল চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী, পরিচালক মিয়া মোহাম্মদ আব্দুর রহিম এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার

০০

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ট্রেনিং ইনস্টিটিউটে গত মঙ্গলবার ‘রিস্ক ম্যানেজম্যান্ট ইন ব্যাংক’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, এসইভিপি ও মানবসম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল-ফারুক। ব্যাংকের বিভিন্ন শাখায় সংশ্লিষ্ট বিভাগে কর্মরত কর্মকর্তাগণ এ কর্মশালায় অংশ নেন

০০০

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ৩৪তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি কাওরান বাজারে কোম্পানির নিজস্ব ভবন এনএলআই টাওয়ারে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোরশেদ আলম এমপি। অনুষ্ঠানে কোম্পানির সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক তাহেরসহ পরিচালকগণ উপস্থিত ছিলেন। সভায় শেয়ারহোল্ডারগণ ২০১৮ সালের ব্যালান্সশিট এবং শেয়ারহোল্ডারদের জন্য প্রতিটি ১০ টাকা মূল্যমানের শেয়ারের বিপরীতে ৩০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন