‘গনাব্রিকে ফেরাও’

সের্জ গনাব্রি বায়ার্ন মিউনিখের হয়ে চার গোল করার পর সংবিত্ ফিরেছে আর্সেনাল সমর্থকদের। তাই ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির সমর্থকরা এই ফুটবলারকে আবার সই করানোর জন্য আর্সেনাল কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে গত মঙ্গলবার রাতে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারকে বড়ো ব্যবধানে হারানোয় ব্যাপক অবদান ছিল আর্সেনালের সাবেক এই খেলোয়াড়ের। গনাব্রি ২০১৬ সালে উত্তর লন্ডন ছেড়ে ধারে ওয়েস্ট ব্রম এ খেলতে যান। সেখান থেকে ওয়ের্ডার ব্রেমানে যান আফ্রিকান বাবা ও জার্মান মায়ের এই সন্তান। এরপর তার ঠাঁই হয় জার্মান চ্যাম্পিয়নদের তাঁবুতে। সেখানে এখন সুনামের সঙ্গেই খেলছেন জার্মান জাতীয় দলেও ঠাঁই পাওয়া গনাব্রি। সংগত কারণেই গানার সমর্থকরা টুইটারে ঝড় তুলে বলছেন ‘ব্রিং ব্যাক গনাব্রি’।