উপযুক্ত পরিচর্যার মাধ্যমে সংশোধনের ব্যবস্থা করুন

রাজধানী ঢাকাসহ দেশের সর্বত্র মাথাচাড়া দিয়ে উঠেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। তারা এলাকাভিত্তিক প্রভাব সৃষ্টির মাধ্যমে চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি ও মাদক পাচারের মতো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এলাকাভিত্তিক প্রভাব থাকায় সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়। এমন পরিস্থিতিতে ব্যবস্থা না নেওয়া হলে সমাজ ও রাষ্ট্রে অচিরেই  বিশৃঙ্খলা দেখা দেবে। তাই প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি—কিশোর গ্যাংয়ের সদস্যদের চিহ্নিত করে উপযুক্ত পরিচর্যার মাধ্যমে সংশোধনের ব্যবস্থা করুন।

মো. আল আমিন হোসেন

শিক্ষার্থী, কুমিল্ল­া বিশ্ববিদ্যালয়

 

 

০