আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
আগৈলঝাড়া থানা পুলিশ মঙ্গলবার রাতে ইয়াবাসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল বুধবার তাকে আদালতে পাঠানো হয়।
থানা সূত্রে জানা গেছে, মাদক কেনাবেচার গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার হেলিপ্যাড এলাকা থেকে ১১ পিস ইয়াবাসহ মিন্টু খলিফাকে (২৮) গ্রেফতার করে। এ ঘটনায় এসআই নাসির উদ্দিন বাদী হয়ে মঙ্গলবার রাতেই মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত মিন্টু গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের মৃত মতি খলিফার ছেলে।
এসআই নাসির উদ্দিন জানান, মিন্টুর বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে বুধবার আদালতে প্রেরণ করেছে পুলিশ।