ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ভ্রাম্যমাণ প্রতিনিধি

নিয়মিত ক্লাস-পরীক্ষা চালু ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনাপত্তিপত্র প্রদানের দাবিতে আবারো সড়ক অবরোধ ও অনশন কর্মসূচি পালন করেছে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীরা। বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের হলিধানী এলাকায় কলেজের সামনে তারা সড়ক অবরোধ করে রাখে। এতে বন্ধ হয়ে যায় ঝিনাইদহ ও চুয়াডাঙ্গাগামী সব ধরনের যানবাহন।

ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের অধ্যক্ষ ড. অমলেন্দু ঘোষ জানান, অচলাবস্থা নিরসনের জন্য কলেজ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে।