টাঙ্গাইল ল কলেজে নবীনবরণ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল ল কলেজে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম। কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সেলিম আহমদ, বিশিষ্ট শিক্ষাবিদ শামসুজ্জামান খান, জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম খান আলো, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মঈদুল ইসলাম শিশির, কলেজের শিক্ষক অ্যাডভোকেট আব্দুর রশিদ ও অ্যাডভোকেট এম এ করিম মিঞা। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের শিক্ষার্থী সামছুল আলম শিবলী।  অনুষ্ঠানের শুরুতেই কলেজের পুরোনো শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।