ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা
ওসমানীনগরে ভোক্তা অধিকার আইনে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সকালে উপজেলার গোয়ালাবাজারে এ জরিমানা করে তাত্ক্ষণিক আদায় করা হয়। ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রি, ওজনে কম দেওয়া, অস্বাভাবিক মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে — শাইবুর রেস্তোরাঁ, ইসমাইল আলীর পেঁয়াজ আড়ত, কামালী ভেরাইটিজ স্টোর ও ইসমাইল ভেরাইটিজ স্টোর।
অভিযানের সময় উপস্থিত ছিলেন সেনেটারি ইন্সপেক্টর আবুল খায়ের মো. শামসুদ্দীন, জারিকারক আবু সুফিয়ান, এসআই শফিকুল ইসলাম প্রমুখ।