চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে পৃথক অভিযানে অস্ত্র, গুলি ও ফেনসিডিলসহ তিন জনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার নগরীর হালিশহর টোল রোড এলাকায় অভিযান পরিচালনা করে একটি দেশি এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ মো. বেলাল নামে এক যুবককে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগ। পৃথক অভিযানে নগরীর কোতোয়ালী থানার আলকরণ এলাকায় অভিযান চালিয়ে সাত বোতল ফেনসিডিলসহ মো. শফিকুল আলম ও মো. জানে আলম নামে দুই জনকে আটক করে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।