নভেম্বরে সিলেট জেলা আওয়ামী লীগের সম্মেলন -------------------- হানিফ

সিলেট অফিস

আওয়ামী লীগের সাংগঠনিক সমপাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, নভেম্বরের শেষ দিকে সিলেট জেলা আওয়ামী লীগের সম্মেলন করা হবে। তিনি সিলেটের যে সব ইউনিয়নে কমিটি নেই সেগুলো অক্টোবরের মধ্যে করতে হবে উল্লেখ করে বলেন, পরবর্তীকালে উপজেলাগুলোর সম্মেলন করে জেলার সম্মেলন করতে হবে। তিনি বলেন, ২০১৫ সালে সিলেটে এসে শুনে গিয়েছিলাম যে কয়টি কমিটি আছে ২০১৯ সালেও এসে শুনি এগুলোই আছে। নতুন করে কোনো ইউনিটের কমিটি করা হয়নি। এটা অবশ্যই ব্যর্থতার পরিচয়। দায়িত্বশীলদের উচিত ছিল এই ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করা। বুধবার সিলেট কবি নজরুল অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের সভায় বিশেষ অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুত্ফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলির সদস্য তোফায়েল আহমদ এমপি।