চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ানকে আহ্বায়ক করে দক্ষিণ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৬৫ সদস্য বিশিষ্ট এ কমিটিতে যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব করা হয়েছে যথাক্রমে দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আব্বাস ও বোয়ালখালী উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ খানকে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বুধবার এ কমিটির অনুমোদন দেন। একই সঙ্গে তিনি আগামী তিন মাসের মধ্যে উপজেলা, পৌরসভা এবং দক্ষিণ জেলায় সম্মেলন করে কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন।
এ প্রসঙ্গে আবু সুফিয়ান ইত্তেফাককে জানান, আমরা নির্ধারিত সময়ের মধ্যে সকলের মতামতের ভিত্তিতে যোগ্য ও ত্যাগীদের সমন্বয়ে কমিটি গঠন করে আস্থার প্রতিদান দেব।