সভাপতি জোবায়ের, সম্পাদক রাসেল
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ডিবেটিং ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন অর্থনীতি ১০ম ব্যাচের শিক্ষার্থী জোবায়ের হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন আইন ১১তম ব্যাচের শিক্ষার্থী রাসেল মিয়া।
মঙ্গলবার রাতে নতুন কমিটির প্রধান মডারেটর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ মো. জিয়া উদ্দিন এবং বিদায়ী আহ্বায়ক হানিফ ওয়াহিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠনের কথা জানা যায়।
নতুন কমিটিতে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করবে হলটির আবাসিক শিক্ষক আবু বকর ছিদ্দিক। আগামী ১ বছর এই কমিটি দায়িত্ব পালন করবে।