যশোরের চৌগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি ও পাশাপোল ইউপির সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের এবং চৌগাছা পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান এলাকা থেকে আটক করে নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
মাওলানা আব্দুল কাদের পাশাপোল গ্রামের বাসিন্দা। মাওলানা আব্দুল খালেক পৌরসভার পাঁচনমনা গ্রামে বসবাস করেন। মাওলানা আব্দুল কাদের উপজেলার পাশাপোল ইউপির সাবেক চেয়ারম্যান এবং দশপাকিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের শিক্ষক। তিনি একটি স্থানীয় পত্রিকায় সাংবাদিকতা করেন। আর মাওলানা আব্দুল খালেক হাজরাখানা পীর বলুহ দেওয়ান দাখিল মাদরাসার সহকারী মৌলভি শিক্ষক।
চৌগাছা থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) এসএম আকিকুল ইসলাম বলেন, নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ