কর্মসংস্থানের উদ্দেশে বিদেশে যাওয়ার আগে অনেকেই এ বিষয়ে কারো সঙ্গে তথ্য শেয়ার করেন না। অনেক সময় তারা কোন কাজের জন্য, কত বেতনে, কোন কর্মক্ষেত্রে যাচ্ছেন তাও জানেন না। আর এই প্রবণতার জন্যই নানা সমস্যার সৃষ্টি হয়। বিদেশে গমনেচ্ছুদের জেনে-বুঝে প্রশিক্ষণ নিয়ে যাওয়া উচিত। গতকাল বুধবার রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ‘বৈদেশিক কর্মসংস্থানে দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ রাশেদুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার মুশফিকুর রহমান প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি