রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মো. ইউসুফ আলী হাওলাদার

পটুয়াখালীর মীর্জাগঞ্জ উপজেলার আন্দুয়া গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা মো. ইউসুফ আলী হাওলাদার (৬৫) গত মঙ্গলবার রাতে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.... রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।