আড়াইহাজারে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক কিশোরীকে ধর্ষণ মামলার আসামি জামালকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের চরলক্ষ্মীপুরা আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা এবং মৃত জজ মিয়ার ছেলে। তাকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান,  ঐ আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ১৪ বছরের এক কিশোরীকে ২৬ সেপ্টেম্বর রাতে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ধর্ষিতার মামা ফরিদ মিয়া বাদী হয়ে ১ অক্টোবর একটি মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি শিপন মিয়া পলাতক রয়েছে। সে ঐ এলাকার জোহর আলীর পুত্র।

ছয় মামলার আসামি গ্রেফতার

গতকাল দুপুরে ছয় মামলার আসামি গীরদা গ্রামের ডালিমকে (৩০) তার বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। সে ঐ গ্রামের মিজানের ছেলে। বুধবার দুপুরে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, ডালিমের নামে মাদক, অস্ত্র মামলাসহ ছয়টি মামলা রয়েছে এবং একাধিক মামলায় তার নামে  গ্রেফতারি পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর বুধবার দুপুরে সে বাড়িতে আসে। এ সংবাদ গোপন সূত্রে পেয়ে পুলিশ তার বাড়িতে অভিযান চালায় এবং তাকে গ্রেফতার করে।