দেশের সব বিশেষায়িত হাসপাতাল ও পাবলিক বাসে আসন সংরক্ষণসহ প্রবীণ নাগরিকদের সুযোগ-সুবিধা ও অধিকার সুনিশ্চিত করার দাবি জানিয়েছে ‘দি সিনিয়র সিটিজেন্স সোসাইটি’। আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে গত ১ অক্টোবর উত্তরা মডেল ক্লাবে সোসাইটির এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়েছে।
আলোচনার শুরুতে তিন গুণী প্রবীণ নাগরিককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এরা হলেন:মুক্তিযোদ্ধা মো. মুফাজ্জল হোসেন, আবুল ফারাহ মোজাম্মেল হোসেন ও বেগম সাহেরা ভানু। এর আগে উত্তরার জমজম টাওয়ার হতে উত্তরা মডেল ক্লাব পর্যন্ত শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বিশেষ অতিথি ছিলেন সোসাইটির পৃষ্ঠপোষক ও এফবিসিসিআইয়ের সহসভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান। সভায় সভাপতিত্ব করেন সোসাইটির প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রদূত ও সচিব মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আইইউবিএটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুর রব ও সোসাইটির সেক্রেটারি জেনারেল মো. আবু বকর সিদ্দীক। অনুষ্ঠানে সোসাইটির প্রকাশনা ‘প্রবীণ কাহন’ এর মোড়ক উন্মোচন করেন মন্ত্রী। —প্রেস বিজ্ঞপ্তি