বিনিয়োগকারীদের শিক্ষা ও সুরক্ষা বিষয়ে সিএসই’র সেমিনার

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) চট্টগ্রামে অবস্থিত প্রধান কার্যালয়ে বুধবার বিএসইসির ‘ওয়ার্ল্ড ইনভেস্টর উইক ২০১৯’ উপলক্ষ্যে ইনভেস্টর এডুকেশন ও প্রোটেকশন-বিষয়ক এক সেমিনারের আয়োজন করে। সেমিনারটি পরিচালনা করেন সিএসইর ডেপুটি ম্যানেজার ফয়সাল হুদা। উদ্বোধন করেন সিএসইর ব্যাবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক। তিনি বলেন, সঞ্চয় বিপদের সুরক্ষা, তা করতে হয় বিনিয়োগের মাধ্যমে। আর বিনিয়োগের অনেক ঝুঁকি আছে, সে ঝুঁকি দূর করতে হলে বিনিয়োগ শিক্ষার বিকল্প নেই। —প্রেস বিজ্ঞপ্তি