কুমিল্লায় ছয় জেলার আঞ্চলিক কাব ক্যাম্পুরি অনুষ্ঠিত

কুমিল্লায় ছয় জেলার ১১৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে স্কাউটসের চতুর্থ আঞ্চলিক কাব ক্যাম্পুরি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে জেলার সদর দক্ষিণ উপজেলার লালমাই এলাকায় আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে এ কাব ক্যাম্পুরি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো.আবদুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিন, বাংলাদেশ স্কাউট কুমিল্লা অঞ্চলের সম্পাদক আবদুল আউয়াল ভূঁইয়া প্রমুখ।