ভাণ্ডারিয়ায় ৪২ মন্দিরে দুস্থ কল্যাণ সংস্থার অনুদান বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বৃহস্পতিবার ভাণ্ডারিয়ায় ৪২টি মন্দিরে অনুদান হিসেবে নগদ অর্থ বিতরণ করেছে দুস্থ কল্যাণ সংস্থা ও পিরোজপুর জেলা পরিষদ। জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির প্রতিষ্ঠিত বেসরকারি উন্নয়নমূলক দুস্থ কল্যাণ সংস্থা (ডি কে এস) এবং পিরোজপুর জেলা পরিষদ উপজেলা অডিটোরিয়ামে এ অর্থ বিতরণ করে। এ উপলক্ষ্যে আলোচনা সভায় পিরোজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. নাজমুল আলম, জেপির উপজেলা যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান, জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক সদর ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, জেপির উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ এবং উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি কিরন চন্দ্র বসু, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, পিরোজপুর জেলা পরিষদের সদস্য রোকেয়া বেগম প্রমুখ। আরো উপস্থিত ছিলেন জেপির মহিলা পার্টির উপজেলা সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলাম, দুস্থ কল্যাণ সংস্থার উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী ফিরোজ, প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার হোসেন।