কৃষি বিভাগের অনুপ্রেরণায় বর্ষাকালীন তরমুজ চাষ করে যশোরের কেশবপুরের কৃষকরা এখন লাভবান হচ্ছেন। তাদের উত্পাদিত তরমুজ কেশবপুর শহরসহ হাটবাজারে ব্যাপক চাহিদা বেড়েছে। পর পর কয়েক বছর বন্যায় এলাকার কৃষকরা সবজি চাষে ব্যাপক ক্ষতির সম্মুখীন হওয়ায় তারা মাচায় তরমুজ চাষে ঝুঁকে পড়েছে। কেশবপুরের মূলগ্রামের কৃষক চিত্তরঞ্জন দেবনাথ কৃষি বিভাগের পরামর্শে গত দুই বছর ধরে বর্ষাকালীন তরমুজ চাষ করে আসছেন। গত বছর লাভবান না হলেও এ বছর দুই বিঘা জমিতে তরমুজ চাষ করে ভালো ফলন পেয়েছে। এরই মধ্যে তার খেতের তরমুজ কেশবপুরসহ বিভিন্ন হাটবাজারে সরবরাহ শুরু হয়েছে।