সুনামগঞ্জে লোকাল গভর্নেন্স ফর চিলড্রেন কর্মসূচির সভা

সরকার ও ইউনিসেফ কর্তৃক পরিচালিত লোকাল গভর্নেন্স ফর চিলড্রেন (এলজিসি) কর্মসূচির আওতায় সুনামগঞ্জে জেলা পর্যায়ে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্য দেন, জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ।

এছাড়া বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ এমরান হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আশরাফুল, পরিবার পরিকল্পনার উপপরিচালক মো. মোজ্জামেল হক, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক সুচিত্রা রায়, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জিল্লুর রহমান, জেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর উপপরিচালক আবুল হোসেন, জেলা তথ্য অফিসার মো. আনোয়ার হোসেন, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, ব্র্যাক প্রতিনিধি এ কে আজাদ, কেয়ার অব বাংলাদেশ প্রতিনিধি মো. হাসানুজ্জামান, এলজিসি কো-অর্ডিনেটর মিঠু রঞ্জন দাস প্রমুখ। বক্তারা বলেন, শিক্ষা ক্ষেত্রে সুনামগঞ্জ জেলা অনেক পিছিয়ে; তাই সুনামগঞ্জের শিক্ষার মান ভালো করতে হবে, আর সেজন্য প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের শিক্ষার্থীদের প্রতি আরো গুরুত্ব দিতে হবে।