মৌলভীবাজারে ১১৬টি বিদ্যালয়ে মিড-ডে মিল চালু

শিক্ষার মানোন্নয়নে স্কুল ফিডিং নীতিমালার আওতায় সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পর মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে ‘মিড-ডে মিল’ চালু হয়েছে। জেলার সাতটি উপজেলার ২২১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার মধ্যে ১১৬টি বিদ্যালয়ে মিড-ডে মিল চালু করেছে জেলা শিক্ষা অফিস। জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, মৌলভীবাজার সদর উপজেলায় ৩১টি প্রতিষ্ঠানের মধ্যে ৩১টিতে, শ্রীমঙ্গলে ৩১টির মধ্যে ১৩টিতে, জুড়ীতে ১৮টির মধ্যে সাতটিতে, রাজনগরে ১৯টির মধ্যে ১৯টিতে, বড়লেখায় ৩৬টির মধ্যে ২০টিতে, কুলাউড়ায় ৫৬টির মধ্যে আটটিতে, কমলগঞ্জে ৩০টির মধ্যে ১৮টিতে মিড-ডে মিল চালু হয়েছে।