রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ বলেন, ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের আনুচিং মনিকা, আনাই, রুপনা তারা ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের হোস্টেলে থেকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা চালিয়ে তারা এখন জাতীয় দলের হয়ে খেলে একের পর এক আন্তর্জাতিক সাফল্য অর্জন করে সারা বিশ্বে দেশের মুখ উজ্জ্বল করছে। কাউখালী ঘাগড়া উচ্চ বিদ্যালয়ে বালিকা ফুটবল টিমের জন্য খেলাধুলাসামগ্রী, তাদের হোস্টেলের জন্য খাবার ও নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঘাগড়া উচ্চ বিদ্যালয়ে গিয়ে তিনি এ ক্রীড়াসামগ্রী ও অর্থ বিতরণ করেন।