জেলার রাজনগর উপজেলায় ৪ হাজার ১২২ পিস ইয়াবাসহ আব্দুল আলী জিদ্দা (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাত ১টার দিকে রাজনগর উপজেলার ঘরগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত আব্দুল আলী জিদ্দা রাজনগর উপজেলার ঘরগাঁও গ্রামের আশ্বর মিয়ার ছেলে। পুলিশের একটি দল অভিযান চালিয়ে ঘরগাঁও গ্রামের আব্দুল আলীর বাড়ি থেকে তাকে আটক করে।
গতকাল দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বলেন, গ্রেফতারকৃত ঐ ব্যক্তির নামে থানায় কোনো মামলা আছে কী না তাও খতিয়ে দেখা হচ্ছে।