হোসেনপুরে ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

হোসেনপুরে ছয়টি প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হোসেনপুর পৌরসভা বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক ইব্রাহীম হোসেন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পালসহ জেলা পুলিশ সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন জানান, পেঁয়াজের দাম অস্বাভাবিক বৃদ্ধি, মূল্য তালিকা প্রদর্শন না করাসহ মেয়াদোত্তীর্ণ পণ্য ও অশ্লীল ভিডিও সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার আইনে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়।