বিরামপুরে মাদক রাখার দায়ে নারীর কারাদণ্ড

বিরামপুর পৌর এলাকার চকপাড়া গ্রামে শেফালী বেগম (৪৬) নামের এক নারীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। বৃহস্পতিবার পুলিশ দণ্ডিতকে দিনাজপুর কারাগারে পাঠিয়েছে।

জানা গেছে, ঐ নারী মাদক ব্যবসা করে আসছিলেন। এতে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চায়। বিরামপুর থানা পুলিশ তাত্ক্ষণিক অভিযান চালিয়ে মাদকসহ শেফালীকে আটক করে।