ভেজাল খাদ্য তৈরির কারখানা মালিককে জরিমানা

সিরাজগঞ্জে বৃহস্পতিবার ভেজাল খাদ্য তৈরির এক কারখানাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদলত। বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ না করে ফার্মেনেন্ট মিল্ক (মিষ্টি দই), চানাচুর, ফ্লেভার ড্রিং (রোবো) পণ্য উত্পাদন, বিক্রয় ও বিতরণের অভিযোগে মশুড়া পোড়াবাড়ী গ্রামের মো. আরশেদ আলম নামে কারখানার মালিককে দেড় লাখ টাকা জরিমানা ও পণ্য তৈরির মালামাল জব্দ করা হয়।

সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সরকার মোহাম্মদ রায়হান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুনুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানের সময় র্যাব সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিএসটিআই রাজশাহী অঞ্চলের ফিল্ড অফিসার গোবিন্দ কুমার ঘোষ, বিএসটিআইয়ের পরিদর্শক মো. আজিজুল হাকিম প্রমুখ।