রাণীশংকৈলে বীরাঙ্গনার সন্তান পেল অটোবাইক

রাণীশংকৈল ৮ নম্বর নন্দুয়ার ইউনিয়নের বীরাঙ্গনা টেপরি বেওয়ার (৭০) যুদ্ধকালীন পুত্রসন্তান (যুদ্ধশিশু) সুধীর চন্দ্র রায়কে একটি  অটোবাইক অনুদান দেওয়া হয়েছে। সচ্ছলভাবে সংসার চালানোর জন্য বৃহস্পতিবার দুপুরে তার নিজ বাড়িতে জেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ ব্যবস্থাপনায় এ অনুদান দেওয়া হয়।

জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল থেকে ১ লাখ টাকা এবং রাণীশংকৈল উপজেলা পরিষদের তহবিল থেকে পঞ্চান্ন হাজার টাকা দেওয়া হয়। এ উপলক্ষ্যে এক অনাড়ম্বর অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার অজম মুন্না, ইউএনও মৌসুমী আফরিদা প্রমুখ উপস্থিত ছিলেন।