সংবাদ সংক্ষেপ

মাদারীপুরে অবহিতকরণ কর্মশালা

মাদারীপুর প্রতিনিধি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসবসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাদারীপুর সদর উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা হয়। বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদের আচমত আলী খান মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম। কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি।

অন্তর্ভুক্তিমূলক প্রশাসন ও সামাজিক দায়বদ্ধতাবিষয়ক কর্মশালা

ময়মনসিংহ প্রতিনিধি প্ল্যাট ফরম ফর ডায়লগ প্রতিপাদ্যকে সামনে রেখে বিভাগীয় শহর ময়মনসিংহে হয়ে গেলো অন্তর্ভুক্তিমূলক প্রশাসন ও সামাজিক দায়বদ্ধতাবিষয়ক কর্মশালা। বৃহস্পতিবার স্থানীয় এক হোটেলে ব্রিটিশ কাউন্সিল, ইউরোপিয়ান ইউনিয়ন ও সরকারের সহযোগিতায় এ কর্মশালা হয়। প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব সুলতান আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। বক্তব্য রাখেন সমন্বয়ক প্রকল্প সচিব শেখ মুজিবুর রহমান, ভারপ্রাপ্ত কমিশনার নিরঞ্জন দেবনাথ প্রমুখ।

খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান

সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের বেলকুচির রাজাপুরে খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাথীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ১৯তম বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান। এ সময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদের সভাপতিতে এবং ফাউন্ডেশনের উত্তরাঞ্চলের প্রধান সমন্বয়কারী আনছার আলী খান জয়ের সঞ্চালনায় ফাউন্ডেশনের সেক্রেটারি আলহাজ জোবায়ের হোসেন, ফাউন্ডেশনের উপদেষ্টা পাট অধিদপ্তরের মহাপরিচালক শামচুল আলম, কোষাধক্ষ সোহেল হোসেন ইবনে বতুতা, কুমিল্লা অঞ্চলের প্রধান সমন্বয়কারী প্রকৌশলী খুরশীদ আহম্মদ, ময়মনসিংহ অঞ্চলের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আলী, ঢাকা অঞ্চলের প্রধান সমন্বয়কারী মেজবাউল আলম রিপন, বক্তব্য রাখেন।

চৌগাছায় বিভাগীয় কমিশনারের মতবিনিময়

চৌগাছা (যশোর) সংবাদদাতা চৌগাছায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেছেন খুলনা বিভাগীয় কমিশনার। বৃহস্পতিবার উপজেলা প্রশানের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ মতবিনিময় সভায় যশোর জেলা প্রশাসক শফিউল আরিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম, পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল।

পরিবেশের ভারসাম্য রক্ষায় তালের বীজ বপন

দেবীগঞ্জ(পঞ্চগড়)সংবাদদাতা প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে বজ পাত প্রতিরোধে দেবীগঞ্জে শুরু হয়েছে তাল বীজ বপন কর্মসূচি।  উপজেলার বিভিন্ন রাস্তার দুই ধারে ১১ হাজার তাল বীজ বপনের মধ্যদিয়ে বৃহস্পতিবার এ কর্মসূচির উদ্বোধন করেন যৌথভাবে উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী ও ইউএনও প্রত্যয় হাসান। এ সময় উপজেলা প্রকৌশলী মোমিনুল ইসলাম, কৃষি অফিসার শামীম ইকবাল, উপসহকারী প্রকৌশলী জুয়েল, ইউপি চেয়ারম্যানসহ অন্যরা উপস্থিত ছিলেন।