নিউজিল্যান্ডের মসজিদে গত মার্চে ভয়াবহ হামলা চালিয়ে ৫১ মুসল্লিকে হত্যা মামলায় অভিযুক্ত ব্যক্তি বিচারিক আদালত সরানোর আবেদন বৃহস্পতিবার প্রত্যাহার করেছে। হত্যাযজ্ঞ যে নগরীতে সেখান থেকে সে তার বিচারকার্য অন্য নগরীতে সরিয়ে নেওয়ার আবেদন করেছিলেন।
সাউথ আইল্যান্ড সিটি থেকে বিচারিক আদালত স্থানান্তর করতে অভিযুক্ত বন্দুকধারী ব্রেন্টন টরেন্টের করা আবেদন বিবেচনায় ক্রাইস্টচার্চে বিচারপূর্ব শুনানি করে উচ্চ আদালত। কিন্তু আদালত কার্য বিবরণীর শুরুতে বিচারক ক্যামেরন ম্যান্ডার ঘোষণা দেন যে, বাদী এ আবেদন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। প্রকৃতপক্ষে গত আগস্টে এ আবেদন করা হয়েছিল। ফলে এ ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার কোনো কারণ নেই। ২৮ বছর বয়সী অস্ট্রেলিয়ার এ নাগরিক ৫১ জনকে হত্যা, ৪০ জনকে হত্যা প্রচেষ্টা চালানোর এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার ঘটনায় কোনো দোষ স্বীকার করেনি। আগামী বছরের ২ জুন ক্রাইস্টচার্চে তার বিচারকার্য শুরু করা হবে।