দক্ষিণ কোরিয়ায় টাইফুনে ৯ জনের প্রাণহানি

দক্ষিণ কোরিয়ায় টাইফুন মিট্যাগের ফলে বিধ্বস্ত বাড়ি-ঘরের নিচে চাপা পড়ে এবং পানিতে ডুবে নয় ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার দেশটির ওপর দিয়ে টাইফুনটি বয়ে যায় বলে দক্ষিণ কোরীয় সরকার জানিয়েছে।  চলতি বছরে দক্ষিণ কোরিয়ায় আঘাত হানা ১৮তম টাইফুন মিট্যাগের কারণে দেশটির দক্ষিণাঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হয়। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত নয় জন নিহত এবং চার জন আহত হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে। কোরিয়া ইলেকট্রিক পাওয়ার করপোরেশন বলেছে, গত বুধ ও বৃহস্পতিবার দেশটির ৪৪ হাজার বাড়ি বিদ্যুিবচ্ছিন্ন ছিল। পরবর্তীতে ৮০ ভাগ বাড়িতে পুনরায় বিদ্যুত্ সরবরাহ চালু করা হয়েছে।