মিরপুর-কালশি-মানিকদী-এমইএস-প্রেসিডেন্ট জিলর রহমান ফ্লাইওভার-কাকলি-মহাখালি হয়ে গুলিস্তান-মতিঝিল একটি গুরুত্বপূর্ণ বাস রুট। কিন্তু পরিতাপের বিষয়, এই রাস্তায় বিআরটিসি-র বাস নেই। প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী কর্মজীবী মানুষ যানবাহন পরিবর্তন করে অনেক দুর্ভোগ সয়ে এই রাস্তায় যাতায়াত করে। ট্রাস্ট পরিবহন নামের একটি সিটিং (চিটিং) সার্ভিস মিরপুর ডিওএইচ মতিঝিল দিয়ে অতি ধীর গতিতে চলাচল করে, কখনো চেকপোস্টে ঘণ্টাব্যাপী আটকে রাখা হয়। অর্থাত্ স্বাভাবিক চলাচলে সাধারণ মানুষের হয়রানিমূলক একটি পরিবহন। তাই মিরপুর ১২-ফার্মগেট-মতিঝিল রুটে বিআরটিসির যে দ্বিতল বাসগুলো চলত, তেমনি কয়েকটি বাস মিরপুর-এমইএস-গুলিস্তান-মতিঝিল রুটে চালিয়ে যাতায়াতকারীদের দুর্ভোগ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাচ্ছি।
মো. সুরমান আলী
৯৫ মানিকদী, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা ১২০৬